বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

মিরপুরে ৫তলা থেকে ফেলে দেয়া হয় শিশুটিকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উমারা হাবীব
মিরপুর প্রতিনিধি

রাজধানীর মিরপুর এলাকায় সদ্য জন্ম নেয়া এক শিশুকে বহুতল ভবন থেকে ফেলে দেয়া হয়। গতকাল শনিবার বেলা ১২টায় মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ১০ নাম্বার রোডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রূপনগর আবাসিক এলাকার এক বাড়ির ৫তলা উপর থেকে শিশুটিকে ফেলা হয়েছে। শিশুরটির এখনো নাড়ি কাটা হয়নি। পরে রুপনগর থানায় খবর দেয় এলাকাবাসী।

পুলিশ আশপাশের দুটি বাড়ি খুঁজেও শিশুটির বাবা-মাকে খুঁজে পায়নি। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র বলেন, যে বা যারা এই নিষ্ঠুর কাজটি করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। রোববার সকালে শিশুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করবে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ