বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

‘আদর্শহীন নেতৃত্ব দিয়ে সুন্দর সমাজ গঠন করা কখনও সম্ভব নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমরা জানি রোজার মৌলিক শিক্ষা হচ্ছে তাকওয়া অর্জন করা। তাকওয়ার অর্থ হচ্ছে- ‘সকল অন্যায় কাজ বর্জন এবং পূণ্য কাজের প্রতিযোগিতায় নিজেকে নিয়োজিত করা’ এক্ষেত্রে খুব সহজে এঅর্থ গ্রহণ করতে পারি যে, একজন আদর্শবান মানুষ গঠনে সিয়াম এর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

গত বৃহস্পতিবার ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী’ জেলা শাখা ও সহযোগী সংগঠনসমূহের যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে, প্রধান অতিথির বক্তব্যে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মুফতি হোসাইন মোহাম্মদ কাওছার বাঙ্গালী উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, আজ মানব রচিত যে মতবাদে আমাদের দেশ শাসিত হচ্ছে সেখানে নীতি-নৈতিকতার কোন বালাই নেই। আমাদের নেতারা যে, যেভাবে পারছে জুলুম-নির্যাতন-অত্যাচার-অনাচার, রাহাজানি, খুন-ধর্ষণ ছিনতাই, আজকে তাদের পেশাদারিত্বে পরিণত হয়েছে। সুতরাং সুন্দর সমাজ গঠনের জন্য সিয়াম এর ভূমিকা আজকে গভীরভাবে উপলব্ধি করতে হবে!

মাহফিলে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, জাতীয় শিক্ষক ফোরামসহ সকল সহযোগী সংগঠনের রাজবাড়ী জেলা ও শাখা সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ