বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

উত্তরাতেও চালু হলো চক্রাকার বাস সার্ভিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর আজিমপুর-নিউমার্কেট-ধানমন্ডি রুটের পর এবার উত্তরায়ও চালু হলো চক্রাকার বাস সার্ভিস।

সোমবার (২৭ মে) উত্তরার রবীন্দ্র সরণিতে আনুষ্ঠানিকভাবে চক্রাকার বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যৌথ উদ্যোগে বিআরটিসির ১০টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস নিয়ে এই চক্রাকার বাস সেবা চালু হলো।

বিমানবন্দর থেকে উত্তরা হয়ে দিয়াবাড়ি ঘুরে আবার উত্তরা এসে থামবে বাসগুলো। এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত টিকিটের মূল্য ধরা হয়েছে ৩০ টাকা। এছাড়া এর মধ্যবর্তী যেকোনো স্থানের জন্য ২০ টাকার টিকিট কিনতে হবে যাত্রীদের।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ