বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


জনপ্রিয় ইউটিউবার জ্যা কিম ইসলামের প্রতি আকৃষ্ট হলেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা ইমরান খান

মানবতা ধ্বংসের চুড়ান্ত পর্যায়ে যখন, ঠিক তখনই মানবতার ডাক নিয়ে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে নারীদের অধিকার আদায়ের উদ্দেশ্যে শান্তির বার্তা নিয়ে আবির্ভূত হলেন আমাদের নবি সা.। যার সুন্দর ব্যবহার ও কথার মাধূর্যে ইসলামের ছায়াতলে এসে আশ্রয় নিলো দিশেহারা অনেক যুবক। যাদের পরবর্তি ব্যবহারে অনেকে হয়েছেন মুসলমান। এর মাঝেও অনেকে ইসলামের ক্ষতিসাধন করতে চেয়েছিল। প্রোপাগান্ডা চালিয়েছিল অনেক মিথ্যা অপবাদ ও সত্য গোপনের মাধ্যমে।

বর্তমান বিশ্বের দিকে তাকালে তারই প্রতিফলন দেখতে পাই। ইসলাম বিদ্বেষী মহল ও মিডিয়া চালিয়ে যাচ্ছে মুসলমানদের নামে অপপ্রচার। আবার তার বিপরীতে অনকে মুসলমানের আচরনে অনেক ধর্মহীন যুবক ফিরে আসার চেষ্টা করছে ইসলামের ছায়াতলে।

আজ লিখব কোরিয়ার এক ধর্মহীন যুবকের কথা। যে ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। জানার জন্য পড়াশুনা করছে ইসলাম নিয়ে।  তার নাম ‘জ্যা কিম’। ইউটিউবে তার অনেকগুলো ভিডিও বার্তার মধ্যে একটি হচ্ছে Why am I interested in Islam?
তারই অনুবাদ তুলে ধরার চেষ্টা করছি।

আমি কেনো ইসলামের প্রতি আগ্রহী হয়েছি?- জ্যা কিম।

অনেকেই আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব ও মেইলের মাধ্যমে জানতে চায়,- তুমি কি মুসলিম?

আমি তার উত্তর দেয়ার চেষ্টা করবো। না আমি মুসলিম নই। তবে এটা ঠিক যে আমার কোন ধর্ম নেই, আমি কোন নাস্তিকও নই। অনেকেই আমাকে মুসলিম মনে করে, কিন্তু তা নয়। আপনি যদি এ ব্যপারে হতাশ হন তাহলে আমি সরি। তবে হ্যাঁ, আপনি অবাক হতে পারেন কেন আমি ইদানিং প্রায়ই মুসলিমদের পক্ষে কথা বলি। প্রকৃতপক্ষে মুসলিমদের প্রতি আমার আগ্রহের জন্যই আমাকে সবাই এ প্রশ্ন করেন।

আজ আমি বলব কেনো মুসলমান ও তাদের সাংস্কৃতির প্রতি আগ্রহী হলাম।

চলুন দুই বছরের আগের ঘটনায় যাই। অনেকেই জানেন যে আমি vigo live এ্যপ এর মাধম্যে বেশি বেশি বার্তা সম্প্রচার করি। এ এ্যপটি দক্ষিণ এশিয়ায় বেশ জনপ্রিয়। এর মাধম্যে সৌভাগ্যক্রমে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতে ২ জন ভক্ত পেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে ঐ সময়ে মুসলমান সম্পর্কে আমার কোন ধারনা ছিল না।

এমনকি আমি এটাও জানতাম না যে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া তে মুসলমান থাকে। আমি জানতাম মুসলমানরা শুধু মধ্যপ্রাচ্যেই থাকে। যেমন সৌদি আরব।
আমি কল্পনা করতাম পাগড়ী পরিহিত ও লম্বা দাড়ি বিশিষ্ট মানুষ এবং চোখ ছাড়া সকল কিছু ঢেকে রাখা রহà¦