বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

টানা ৯ দিনের ছুটি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন ঈদুল ফিতরে টানা নয় দিনের ছুটির জন্য নির্বাহী আদেশে এক দিন ছুটি প্রয়োজন; সেটা হবে কি না, তা নিয়ে সরকারি চাকরিচীবীদের মধ্যে চলছে গুঞ্জন।

আজ সোমবার মন্ত্রিসভা বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম তাদের জন্য কোনো সুখবর শোনাতে পারেননি।

জানা যায়, শব-ই কদরের পরের দিন আগামী ৩ জুন ছুটি ঘোষণা হলে এবারের রোজার ঈদে টানা নয় দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

২০১৯ সালের বর্ষপঞ্জি অনুযায়ী, রমজান মাস ২৯ দিন ধরে নিয়ে ৪, ৫ ও ৬ জুন ঈদুল ফিতরের ছুটি। রোজা ৩০টি হলে ঈদ হবে ৬ জুন, সেক্ষেত্রে ৭ জুনও ঈদের ছুটি থাকবে।

৫ জুন ঈদ হলে তিন দিনের ঈদের ছুটির সঙ্গে দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৪ থেকে ৮ জুন টানা পাঁচ দিন ছুটি পাওয়া যাবে।

৪ জুন ঈদের ছুটি শুরুর আগে ২ জুন থাকবে শব-ই কদরের ছুটি। এরপর ৩ জুন শুধু অফিস খোলা। প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ওই দিন ছুটি ঘোষণা করলে টানা নয় দিনের ছুটি মিলে যাবে সরকারি চাকরিজীবীদের।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত জানানোর সময় মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের প্রশ্নে বলেন, এটা (ছুটি) নিয়ে (মন্ত্রিসভা বৈঠকে) আলোচনা হয়নি। আমার মনে হয়, এটা সামারির মাধ্যমে নিষ্পত্তি হবে, যদি হয় আর কী।

প্রধানমন্ত্রী মঙ্গলবার বিদেশে যাওয়ার পর ছুটির সিদ্ধান্ত কীভাবে হবে- একজন সাংবাদিকের এ প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখন মাননীয় প্রধানমন্ত্রী বিদেশে থাকলেও কাজ করেন। এটা ইন্টারনেটের যুগ, ফাইল মেইলে চলে যায়, মেইলে চলে আসে, কোনো সমস্যা হয় না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ