বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

টুপি পরায় ভারতে মুসলিম যুবকের ওপর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার ভারতের রাজধানী নয়া দিল্লি সংলগ্ন হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে এক মুসলিম যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে। ‘জয় শ্রীরাম’স্লোগান না দেয়ায় মুহাম্মাদ বাকের আলম (২৫) নামের ওই যুবকের ওপর হামলা চালানো হয়েছে।

এ ঘটনার নিন্দা জানিয়েছেন স্থানীয় নবনির্বাচিত সংসদ সদস্য গৌতম গম্ভীর। গতকাল রোববার এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে  বলে জানা যায়।

আহত যুবকের বরাত দিয়ে পার্সটুডের খবরে বলা হয়েছে, আক্রান্ত যুবক নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে বাড়ি ফিরছিলেন।

সদর বাজার লেনের কাছে বেশ কয়েকজন অপরিচিত যুবক তাকে ঘিরে ধরে এবং মাথার টুপি খুলে ফেলে থাপ্পড় মারে৷ দুর্বত্তরা বাকেরকে ‘ভারত মাতা কী জয়’বলতে বাধ্য করে৷

বাকের বলেন, ‘দুর্বত্তরা জোর করে ‘জয় শ্রীরাম’বলানোর চেষ্টা করলে আমি তা বলতে না চাওয়ায় আমাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে লাঠিসোঁটা দিয়ে নির্দয়ভাবে মারধর করে।’

ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে আজ সোমবার দিল্লির নবনির্বাচিত বিজেপি এমপি গৌতম গম্ভীর ধর্মনিরপেক্ষ ভারতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, গুরুগ্রামে এক মুসলিমকে টুপি খুলে ‘জয় শ্রীরাম’বলতে বাধ্য করার ঘটনা নিন্দনীয়। গুরুগ্রাম কর্তৃপক্ষের অবশ্যই এ ব্যাপারে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেয়া উচিত।

পুলিশের এক কর্মকর্তা বলেন, এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে।

উল্লেখ্য, এ ঘটনার একদিন আগেই মধ্যপ্রদেশে গরুর গোশত রাখার গুজব তুলে এক নারীসহ চার মুসলিমকে ব্যাপক মারধর করেছে গোরক্ষকরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ