সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের নবীজি (সা.)-এর নিকট কেউ দোয়া চাইলে যেভাবে উত্তর দিতেন নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বৃষ্টির সঙ্গে কমতে পারে তাপমাত্রা ১৬ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি গাজীপুরে দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জীকে দেখতে এভারকেয়ারে জমিয়ত নেতৃবৃন্দ থাইল্যান্ডে ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

বুধবার মোদির শপথে যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাষ্ট্রপতি মুহাম্মদ আব্দুল হামিদ বাংলাদেশের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

আগামী ৩০ মে দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন মোদি। তার প্রথম মেয়াদের শাসনকালে বাংলাদেশ-ভারত সম্পর্ক সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে বলে দুই তরফেই বলা হচ্ছে।

আজ শেখ হাসিনা রাষ্ট্রপ্রধান আব্দুল হামিদের সঙ্গে দেখা করে আসার পর বঙ্গভবনের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রপতি যাচ্ছেন প্রতিবেশী দেশটির নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে।

রাষ্ট্রপতি ২৯ মে বিকালে নয়া দিল্লির উদ্দেশে রওনা হবেন। ৩০ মে শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ৩১ মে দেশে ফিরবেন। তিন দিনের এ সফরে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গেও রাষ্ট্রপতি আব্দুল হামিদের বৈঠক হতে পারে বলে তার প্রেস সচিব মুহা. জয়নাল আবেদীন জানিয়েছেন।

এর আগে জানানো হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেসময় জাপান সফরে থাকবেন বিধায় প্রতিবেশী দেশটির প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে মন্ত্রিসভার জ্যেষ্ঠতম সদস্য আ ক ম মোজাম্মেল হক যোগ দেবেন।

-এএ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ