বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ব্রাজিলের কারাগারে সংঘর্ষে নিহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাজিলের উত্তরাঞ্চলীয় আমাজোনাস রাজ্যের একটি কারাগারে কয়েদিদের মধ্যে সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে।

গতকাল রোববার (২৬ মে) এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আঞ্চলিক কারাকর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে অবস্থিত এ কারাগারে সাক্ষাতের সময় চলাকালে স্থানীয় সময় ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। কর্নেল মার্কোস ভিনিসিয়াস আলমেইদা সংবাদ সম্মেলনে বলেন, ‘কয়েদিদের মধ্যে এ ভয়াবহ সংঘর্ষ হয়। ফলে এতে দর্শনার্থীদের কেউ মারা যায়নি।’

মার্কোস আরো বলেন, সংঘর্ষের কারণ জানতে তদন্ত কাজ শুরু করা হয়েছে। কর্তৃপক্ষ রোববারের সংঘর্ষ বেঁধে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগে ব্রাজিলে গত ২০১৭ সালে কয়েদিদের মধ্যে সংঘর্ষে ৫৬ জন নিহত হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ