বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

লালমনিরহাটে ‘বন্দুকযুদ্ধে’ ৬ মামলার আসামি গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবুল কালাম (৩৭) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আবুল কালাম উপজেলার উত্তর জাওরানী গ্রামের শামসুল হকের ছেলে।

রোববার দিনগত রাতে উপজেলার চান্নাত পাটিকাপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আবুল কালাম মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে থানায় ছয়টি মাদক মামলা রয়েছে বলে পুলিশের দাবি।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক বলেন, গোপন খবর পেয়ে উপজেলার চান্নাত পাটিকাপাড়া এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা তাদের ওপর হামলা ও গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে আবুল কালামের দুই পায়ে গুলি লাগে। পরে পুলিশ তাকে আহতাবস্থায় গ্রেফতার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ সময় ঘটনাস্থলে তার কাছ থেকে ৫ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান ও কনস্টেবল জাহিদুল ইসলাম আহত হন। তাদেরও হাতীবান্ধা হাসপাতালে ভর্তি হয়েছেন। মাদক বিক্রেতা আবুল কালামের বিরুদ্ধে থানায় ছয়টি মাদক মামলা রয়েছে বলে জানান ওসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ