বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

জাপানে শিক্ষার্থীদের ওপর হামলায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাপানে কাওয়াসাকি শহরে একদল শিক্ষার্থীদের ওপর এক হামলাকারী ছুরি দিয়ে অতর্কিতে হামলা চালিয়েছে। এতে হামলাকারীসহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৬ জন।

মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা তাদের স্কুল বাসের জন্য অপেক্ষা করছিল। এসময় অজ্ঞাত এক ব্যক্তি হামলা চালায়।

গার্ডিয়ানের এক খবরে বলা হয়েছে, আহত ওইসব শিক্ষার্থীদের বয়স ৬-৭ বছর। সন্দেহভাজন ওই হামলাকারীর পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে তার বয়স ৪০-৫০ বছর। এছাড়া হামলাকারী হামলা চালানোর পর নিজের ছুরি দিয়ে তার ঘাড়ে আঘাত করে। এতে তার মৃত্যু হয়।

জাপানের স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, কাওয়াসাকি শহরে নোবোরিটো স্টেশনের বাইরে একটি পার্কের কাছে দেশটির স্থানীয় সময় সকাল ৭ টা ৪৫ মিনিট নাগাদ এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি ছুরি উদ্ধার করেছে।এ হামলার উদ্দেশ্য এখন পর্যন্ত জানা যায়নি বলে দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ