বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

ভারতে মুসলিম যুবককে ‘পাকিস্তানে যা’ বলেই গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে এক যুবককে মুসলিম হওয়ার কারণেই গুলি করা হয়। বিহারের বেগুসরাইয়ের চেরিয়া-বরিয়ারপুর থানার কুম্ভি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বিদ্বেষমূলক অপরাধের ঘটনায় রাজীব যাদব নামে এক যুবকের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে। তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

জানা যায়, গত কাল মত্ত অবস্থায় রাজীব রাস্তায় এক ফেরিওয়ালাকে তার নাম জিজ্ঞাসা করে। বছর তিরিশের ওই ফেরিওয়ালা জানান, তার নাম মুহম্মদ কাশিম। কাশিমের অভিযোগ, এ শুনেই ওই মত্ত যুবক তাকে বলে, ‘এখানে কী করছিস? পাকিস্তানে যা।’ দু’জনের কথা কাটাকাটি হয়। এর পরেই একটি ‘ওয়ানশটার’ বের করে কাশিমকে রাজীব গুলি করে। গুলি কাশিমের পিঠে লাগে। সেই অবস্থাতেই কাশিম পালায়। কাশিম এখন হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনার প্রেক্ষিতে বেগুসরাই লোকসভা আসনের সদ্য ‘রানার্স’ তথা সিপিআইয়ের কানহাইয়া কুমার অভিযোগ করেছেন, নেতারা এ বিদ্বেষের রাজনীতি ছড়িয়েছেন, তারাই এ ঘটনার জন্য দায়ী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ