শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস হরতাল-অবরোধ ও ইসলামি দৃষ্টিকোণ

প্রকাশিত হলো প্রতীচী’র সালাম (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হুসাইন মাহমুদ: অবশেষে রিলিজ হলো 'প্রতীচী শিল্পীগোষ্ঠী'এর ‘সালাম’। নাশিদটিতে সালামের গুরুত্ব, প্রয়োজনীয়তা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। সোমবার (২৭ মে) প্রতীচী-এর নিজস্ব ইউটিউব চ্যানেলে নাশিদটি মুক্তি পেয়েছে।

চমৎকার এ নাশিদটিতে কন্ঠ দিয়েছে শিশুশিল্পী তামীম ইকবাল ও শিশুশিল্পী সাইফুল ইসলাম । নাশিদটির কথা ও সুর করেছেন শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন প্রতীচী-র সহকারি পরিচালক ইশতিয়াক আহমাদ। ভিডিও ধারণ করেছেন মিঠুন খান। এ ছাড়াও ভয়েস রেকর্ড এর কাজ করেছেন লিংকন।

সংগীতটির ব্যাপারে প্রতীচী-র পরিচালক মাহবুব এলাহী বলেন, নাশিদটির জন্য আমি ইশতিয়াক আহমাদ, হুসাইন মাহমুদ, শরীফ মাহমুদ, মিঠুন এবং লিংকন ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কারন চমৎকার এ সংগীতটির পেছনে তাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে।

ইশতিয়াক আহমাদ বলেন, এটি আমার বেশ পছন্দের একটি নাশিদ। অযোগ্য হওয়া সত্তেও এতে আমি অনেক নতুন কিছু দিয়ে সাজানোর চেষ্টা করেছি।অবশেষে এটি মোটামুটি একটি গঠনে এসে দাড়িয়েছে বলে আমার মনে হচ্ছে। এতে এ অযোগ্য মানুষটা কতটুকুন সফল হয়েছে তা সম্মানিত শ্রোতাদের ভালোবাসায় প্রকাশ পাবে ইনশাল্লাহ।

সেই সাথে শুকরিয়া জানাই বন্ধুবর হুসাইন ভাই ও শরীফ ভাইকে, যারা বিভিন্নভাবে আমার সহযোগী হয়েছেন। সবশেষে সকলের কাছে দোয়া চাই, যেনো আরো ভালো কিছু কাজ জাতিকে উপহার দিতে পারি। আপনারা প্রতীচী শিল্পীগোষ্ঠীর সাথেই থাকবেন এটিই আমার অনুরোধ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ