বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

কন্যাদের নিয়ে ওমরাহ করলেন আফ্রিদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি কন্যাদের সাথে নিয়ে ওমরাহ পালন করেছেন। খবরটি আফ্রিদি নিজেই তার ব্যক্তিগত টুইটার একাউন্টে শেয়ার করেছেন।

আফ্রিদি তার টুইট বার্তায় লিখেন, ‘পবিত্র রমজান মাসে, মক্কা শরিফে উপস্থিত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা সত্যিই দারুণ ব্যাপার। যদি কেউ রমজান মাসে ওমরাহ পালনের সুযোগ পায় তাহেল সে যেন ওই সুযোগ কোনোভাবেই না হারায়।’

সম্প্রতি মক্কায় কাবা শরিফের সামনে দাঁড়িয়ে তার কন্যাদের সাথে নিয়ে চারটি ছবিসহ টুইটারে এ  পোস্টটি করেছেন তিনি। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বাবার ইচ্ছায় ২০০০ সালের ২১ অক্টোবর ‘মামাতো বোন নাদিয়া’ কে বিয়ে করেন। একে একে তাদের কোল আলো করে পৃথিবীর মুখ দেখে চার কন্যা সন্তান। তারা হলেন- আকসা, আসমারা, আনশা ও আজওয়া।

আত্মজীবনী ‘গেম চেঞ্জার’-এ আফ্রিদি কন্যাদের ব্যাপারে জানিয়েছিলেন, প্রত্যেকটা কন্যা জন্মের পর তার ভাগ্যের চাকা দুর্দান্তভাবে ঘুরেছে। শুধু তাই নয়, কন্যাদের নিজের জীবনের আশীর্বাদ বলে ব্যক্ত করেছেন তিনি। তবে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক এও জানিয়েছেন যে, তিনি চান না তার কন্যারা ঘরের বাইরে গিয়ে কোনো খেলা খেলুক। তিনি তার কন্যাদের সর্বদা পর্দায় রাখার ইচ্ছাও প্রকাশ করেছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ