সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের নবীজি (সা.)-এর নিকট কেউ দোয়া চাইলে যেভাবে উত্তর দিতেন নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বৃষ্টির সঙ্গে কমতে পারে তাপমাত্রা ১৬ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি গাজীপুরে দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জীকে দেখতে এভারকেয়ারে জমিয়ত নেতৃবৃন্দ থাইল্যান্ডে ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

‘সঠিকভাবে জাকাত আদায় হলে দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন বলেছেন, ধনী-গরিব সবাই আল্লাহর বান্দা। ইসলাম সব শ্রেণী-পেশার মানুষের অধিকার দিয়েছে। সম্পদশালীদের মালের মধ্যে দরিদ্র-অসহায়দের হক রয়েছে।

সমাজের বিত্তবানরা জাকাতসহ ইসলামের সকল বিধি-বিধান মেনে চললেই এতিম-গরীব ও অসহায়দের অধিকার নিশ্চিত হবে। ইসলামি বিধান মতে ধনীরা গরিবের প্রাপ্য অধিকার যাকাত প্রদান না করায় এতিম ও অসহায়রা তাদের অধিকার থেকে বিরত হচ্ছে।

সম্পদশালীরা দিন দিন সম্পদের পাহাড় গড়ছে আর গরিব-অসহায়রা দারিদ্রের কষাঘাতে দিন কাটাচ্ছে। সঠিকভাবে জাকাত আদায় হলে দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।

বাংলাদেশে যে পরিমান সম্পদশালী রয়েছে তারা সঠিকভাবে যাকাত আদায় করলে এদেশ দারিদ্রের শূন্য কোটায় পৈছে যাবে। আজ কামরাঙ্গীরচর রহমতিয়া জামে মসজিদে জুমার বয়ানে তিনি এসব কথা বলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ