বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ঈদযাত্রায় কোনো গাড়ি থামাবে না পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদযাত্রায় সড়ক-মহাসড়কে কোনো গাড়ি থামাবে না বলে জানিয়েছেন পুলিশ। কাগজপত্র দেখার প্রয়োজনে নির্দিষ্ট কোনো গাড়ি থামাতে হলে আগে থেকেই সংশ্লিষ্ট এলাকার পুলিশ সুপারের অনুমতি নিতে হবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদে যান চলাচল স্বাভাবিক রাখতেই হাইওয়ে পুলিশকে লিখিতভাবে এমন একটি নির্দেশনা দেওয়া হয়েছে বলে।

হাইওয়ে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আতিকুল ইসলাম জানান, ঈদযাত্রায় সড়ক পথে গাড়ি থামালে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এছাড়া ঈদের আগে পুলিশের গাড়ি থামানো নিয়ে নানা অভিযোগ রয়েছে। এ পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে তিনি জানান, পুলিশ মহাসড়কে কোনো গাড়ির কাগজপত্র দেখার নামে থামাবে না। তবে নির্দিষ্ট করে কোনো গাড়ির ব্যাপারে অপরাধ সংক্রান্ত কোনো তথ্য আগে থাকলে সেটি ভিন্ন ব্যাপার।

সূত্র জানায়, সড়কে গাড়ি থামিয়ে কাগজপত্র চেক করার প্রয়োজন পড়লে আগেই ওই এলাকার সংশ্লিষ্ট পুলিশ সুপারের অনুমতি নিতে হবে। এরপর গাড়ি থামানো যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ