সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের নবীজি (সা.)-এর নিকট কেউ দোয়া চাইলে যেভাবে উত্তর দিতেন নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বৃষ্টির সঙ্গে কমতে পারে তাপমাত্রা ১৬ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি গাজীপুরে দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জীকে দেখতে এভারকেয়ারে জমিয়ত নেতৃবৃন্দ থাইল্যান্ডে ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

কলেজের ভর্তির ফরমে মানবতার অপশন: দেশজুড়ে তুমুল সমালোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরই রাজ্যজুড়ে কলেজগুলোতে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। ভারতে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটিই অনলাইন পদ্ধতিতে হবে।

পশ্চিমবঙ্গের বেথুন কলেজের কর্তৃপক্ষ ভর্তি ফরমে ‘ধর্মবিশ্বাস সংক্রান্ত’ একটি কলাম সবার নজর কেড়েছে, যা নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভর্তি ফরমে মোট ৮টি অপশন রেখেছেন কলেজ কর্তৃপক্ষ। তার প্রথমটি হলো-মানবতা। কোনো শিক্ষার্থী যদি নির্দিষ্ট কোনো ধর্মমতে বিশ্বাস না করেন, তাহলে তিনি প্রথম অপশনটি বেছে নিতে পারেন। ওয়েবসাইটে পরবর্তী অপশনগুলো হলো-হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন ও অন্যান্য।

এমন পদক্ষেপ কার্যত নজিরবিহীন। তাদের কথায়, ‘বেথুন কলেজের কর্তৃপক্ষ অত্যন্ত আধুনিক মানসিকতার পরিচয় দিলেন। মানুষের প্রাথমিক পরিচয় সে মানুষ। মানবতাই তার সর্বশ্রেষ্ঠ পরিচয়। বেথুন কলেজের শিক্ষক-শিক্ষিকারা হবু পড়ুয়াদের সুযোগ করে দিলেন সেই পরিচয়টিকে সবার সামনে তুলে ধরার।’

বেথুন কলেজের অধ্যক্ষ মমতা রায় বলেন, ‘আমাদের ভর্তি কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। কোনো ছাত্রীর মনে হতেই পারে সে প্রাতিষ্ঠানিক ধর্মমতগুলিতে নয়, মানবতার ধর্মে বিশ্বাসী। তার জন্য ওই অপশনটি রইল। তবে ধর্মবিশ্বাস আর মানবতার মধ্যে কোনো দেওয়াল আছে বলে আমরা মনে করি না।’

প্রসঙ্গত, বেথুন কলেজ এবং বারাসত গভর্নমেন্ট কলেজ-উভয়ই সরকারি প্রতিষ্ঠান। ইদানীং দেশের বিভিন্ন নামীদামি কলেজ এবং বিশ্ববিদ্যালয়েই ধর্ম চিহ্নিত করার অপশন থাকে না। ছাত্রছাত্রী ও অভিভাবকরা সাদরে গ্রহণ করেছেন সেই সিদ্ধান্ত। এবার সেই পথে হাঁটল বাংলার দুই সরকারি প্রতিষ্ঠানও।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ