বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

চুয়াডাঙ্গায় বেশি দামে মাংস বিক্রি করায় জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুয়াডাঙ্গায় সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রি করায় তপু বিশ্বাস নামের এক মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা গেছে, রোজার মাসে জেলা প্রশাসন গরুর মাংস প্রতি কেজি ৫০০ টাকা দর নির্ধারণ করে দেয়। তপু বিশ্বাস ৫৫০ টাকা কেজি দরে বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ডিএসআই) গোলাম ফারুক , পেশকার আব্দুল লতিফ ও সদর থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ