বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

৯ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শবেকদর, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের (চতুর্দেশীয়) মধ্যে শনিবার থেকে নয়দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।

পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খাঁন বাবলা বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, ঈদুল ফিতর উপলক্ষে ১ জুন থেকে ৯ জুন পর্যন্ত টানা নয়দিন স্থলবন্দর দিয়ে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। ১০ জুন সোমবার থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের চিঠি দিয়ে জানানো হয়েছে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দিন জানান, চতুর্দেশীয় পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকবে। পাসপোর্টধারী যাত্রীরা এ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পারাপার হতে পারবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ