বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ইমরান খানের বিরুদ্ধে সৌদি বাদশাহকে অপমানের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে ‘অসম্মান’ ও ‘অপমান’ করার অভিযোগ উঠেছে পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এনিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ইমরান খান।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, মক্কায় ওআইসি'র শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে ইমরান খান সৌদি বাদশা সালমানের সঙ্গে প্রটোকল অনুযায়ী আচরণ করেননি বলে অভিযোগ উঠেছে সৌদি আরবের পক্ষ থেকে। এনিয়ে ইতিমধ্যে সৌদি আরব পাকিস্তানের কাছে প্রতিবাদ করেছে।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, বাদশা সালমানের পক্ষ থেকে ইমরান খানকে অভ্যর্থনা জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিও’র বরাতে আরটি’র প্রতিবেদনে বলা হয়েছে ইমরান খান গাড়ী থেকে নেমে লাল গালিচার ওপর দিয়ে বাদশাহ সালমানের কাছে যান। এরপর সালমান ও ইমরান খানের মধ্যে হ্যান্ডশেক ও একটু কথা হয়।

এরপরই ইমরান খান আর তার দিকে না তাকিয়ে সরাসরি দোভাষীর সঙ্গে কথা বলতে থাকেন। এরপর দোভাষীর দিকে তাকিয়ে তার উদ্দেশ্যে কিছু বলেন এবং তাকে তা বলতে বলেন। এরপর জবাবের অপেক্ষা না করে সম্মেলনস্থ লের দিকে চলে যান ইমরান।

সৌদি আরবের অনেকেই এই আচরণকে সৌদি বাদশাহ জন্য চরম অপমান হিসেবে মনে করছেন। রসামাজিক মাধ্যমে অনেকে ইমরান খানের কড়া সমালোচনা করেছেন। কেউ লিখেছেন, ইমরান খানকে কূটনৈতিক আচরণ শেখানো দরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ