বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

চাঁদ দেখা কমিটির সংবাদ সম্মেলনে যা বললেন ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: আজ (মঙ্গলবার) মাগরিবের নামাজের পর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শেখ মো.আব্দুল্লাহ।

সভা শেষে সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪০ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। বুধবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। বৃহস্পতিবার শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

তিনি বলেন, ‘চাঁদ দেখা কমিটি’ নামে বাংলাদেশে একটি কমিটি আছে। পূর্বের কমিটির সাথে বাংলাদেশের আরও অনেক বিজ্ঞ আলেমদের আমরা কমিটির সাথে সম্পৃক্ত করেছি। তাদের সবাইকে নিয়ে আমরা মিটিংয়ে বসেছি। কারো থেকেই চাঁদ দেখার নির্ভরযোগ্য কোনো খবর পাইনি।

তিনি বলেন, আমরা আলেমদের বলেছি, বিষয়টি সরকারের না। বরং আল্লাহ ও আল্লাহর রাসূলের। তাই এ বিষয়ে আপনারাই সঠিক সিদ্ধান্ত দিবেন। আমরা প্রতিটি বড় বড় মাদরাসার আলেমদের বলেছি, আপনারা আপনাদের এলাকার খবর নিয়ে আমাদের জানান। কোথাও চাঁদ দেখা গেলে আমাদের তথ্য দিন। তারা নিজেরা বৈঠকে বসে আমাদের জানিয়েছেন কোথাও চাঁদ দেখা যায়নি।

মন্ত্রী বলেন, আমাদের মাগরিবের পরের বৈঠকে আমাদের সাথে অনেক আলেম ছিলেন। এছাড়াও আমরা চরমোনাইয়ের হুজুর, হাটহাজারী হুজুরসহ আরও অনেক আলেমদের (সবার নাম আমি বলতে চাই না) সাথে কথা বলেছি। কারো থেকেই চাঁদ দেখার নির্ভরযোগ্য কোনো খবর আমরা পাইনি। তাই আগামীকাল বুধবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। ঈদ আগামি বৃহস্পতিবার।

অনেকে একদিন আগে রোজা শুরু করেছেন। আজ তাদের ৩০ রোজা পূর্ণ হচ্ছে। তাদের জন্য আমাদের স্পষ্ট কথা হলো, আজ চাঁদ দেখা যায়নি।

এমডব্লিউ/