বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

যানজটের প্রতিবাদে ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে দীর্ঘ যানজটের কবলে পড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে ঈদে ঘরমুখো যাত্রীদের। দীর্ঘক্ষণ দুর্ভোগে পড়ায় বিক্ষুব্ধ যাত্রীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (৪ জুন) দুপুরে টাঙ্গাইল সদর উপ‌জেলার রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। টাঙ্গাইলের জেলা প্রশাসক মুহাম্মদ শহীদুল ইসলাম এ তথ্য জানান।

শহীদুল ইসলাম বলেন, যানজটের কবলে পড়ে ভুক্তভোগীরা গাড়িতে আগুন দেয়। এ সময় গাড়িতে কেউ ছিল না। গাড়িটি ওই এলাকায় দাঁড়ানো ছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

যাত্রীরা জানান, উত্তরবঙ্গগামী যানবাহন একেবারেই বন্ধ রয়েছে। এতে নারী ও শিশুসহ তারা চরম দুর্ভোগে পড়েছেন। মহাসড়কের প্রায় পুরোটা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। যাত্রীরা গাড়ি থেকে নেমে মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ করে। পরে রসুলপুর এলাকায় দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ