বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

রূপগঞ্জে টেক্সাটাইল মিলে আগুন, ১৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহাদী হাসান
নারায়ণগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জে জোবেদা টেক্সটাইল মিলস লিমিটেডের জেনারেটর ইউনিটে ভয়াবহ আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে কোম্পানীর জেনারেটর ইউনিটের জেনারেটর, মূল্যবান যন্ত্রাংশ, কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) ভোরে উপজেলার যাত্রামুড়া এলাকায় এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল মান্নান জানান, ভোরে জোবেদা টেক্সটাইল মিলস লিমিটেডের জেনারেটর ইউনিটে হঠাৎ করে আগুন লেগে যায়। পরে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। পরে ১ টি ইউনিট প্রায় ৪ ঘন্টা চেষ্টার পর সকালে আগুন নিয়ন্ত্রনে সক্ষম হয়।

এ সময় জেনারেটর ইউনিটটি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ইউনিটের ভেতরে থাকা জেনারেটর, মূল্যবান যন্ত্রাংশ, কাগজপত্র ও আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল হক ভূইয়া।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ