বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আরব আমিরাতের দুবাইয়ে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে। আমিরাতের কর্মকর্তারা জানিয়েছে, ওমান থেকে ঈদ করে ফেরার সময় যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনার কবলে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা ৪০ মিনিটে দুবাইয়ের শেখ মোহাম্মদ বিন জায়েদ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুবাইয়ের পুলিশ এক টুইট বার্তায় ওই দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ওই বাসটিতে ৩১ জন যাত্রী ছিলেন। পুলিশ জানিয়েছে, নিহত ১৭ জনের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। আর আহত পাঁচজনের অবস্থা গুরুতর বলেও জানিয়েছেন তারা।

দুবাইয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ও আহতদের রশিদ হাসপাতালে নেয়া হয়েছে। ওই দুর্ঘটনায় আহত হওয়া এক পরিবারের একজন বন্ধু জানিয়েছেন, ওই পরিবারটি ঈদ উদযাপন করে ওমান থেকে ফিরছিল।

এদিকে ভয়াবহ ওই দুর্ঘটনায় হতাহতের মধ্যে বাংলাদেশের কোনও নাগরিক আছেন কিনা-তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ