বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আস্ত ব্রিজের ৭৫ শতাংশ উধাও করেছে চোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার মুরমানস্ক প্রদেশে উমবা নদীর উপর অবস্থিত একটি ব্রিজের ৭৫ শতাংশ উধাও করে দিয়েছে চোর। স্থানীয়দের অভিযোগ, ব্রিজটি চুরি করা হয়েছে।

ইতিমধ্যেই এ নিয়ে থানায় একটি অভিযোগও দায়ের করছেন তারা। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

খবরে বলা হয়, আইকুভেন ও লোভোরেজো গ্রামকে একসঙ্গে যুক্ত করা ব্রিজটিকে কর্তৃপক্ষ ইতোমধ্যেই পরিতক্ত ঘোষণা করেছে। হঠাৎ করেই গত মে মাসে ব্রিজটি গায়েব হওয়ার খবর জানা যায়।

প্রকাশ পাওয়া ছবিতে দেখা যায়, ব্রিজটির দুই পাশের অংশ ঠিকই আছে, শুধু মাঝখানের অংশ নেই। গায়েব হওয়া অংশের ওজন হবে প্রায় ৫৬ টন বা ৫৬ হাজার কেজি।

ব্রিজ গায়েরের ছবিটি প্রথমে গত ১৬ মে রাশিয়ান সোশ্যাল মিডিয়া সাইট ভিকের মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ব্রিজের মাঝের অংশটি ভেঙে পানির মধ্যে পড়ে আছে।

তবে ২৬ মে দেখা যায় ভিন্ন চিত্র। সেদিনের প্রকাশিত ছবিতে দেখা যায়, পনিতে পড়া ভাঙা অংশটি নেই। এক ব্যক্তি পুরো ‍বিষয়টি তার ক্যামেরায় ধারণ করেন।

ওই ব্যক্তি জানান, পানিতে কোনো ধ্বংসাবশেষ দেখা যায়নি। তারা ধারণা করছেন, এসব সরঞ্জাম অজ্ঞাত ব্যক্তিরাই চুরি করে নিয়ে গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ