আওয়ার ইসলাম: ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে ছুটিতে লাখ লাখ মানুষের বাড়ি ফেরা ও পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরতে যাওয়ার পথে মঙ্গল ও বৃহস্পতিবারের মাঝে কমপক্ষে ২৩ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৯৯ জন।
গণমাধ্যমের সংবাদে ঢাকা, সিরাজগঞ্জ, ভোলা, বগুড়া, বাগেরহাট, ঝিনাইদহ, ফরিদপুর, নেত্রকোনা ও সিলেটে এসব দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে নয়জনই ছিলেন মোটরসাইকেল আরোহী।
ঢাকা: বৃহস্পতিবার দুপুরে মেয়র হানিফ ফ্লাইওভার থেকে পড়ে গিয়ে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত এবং দুজন আহত হন। নিহত ইমন (২২) শনির আখড়া এলাকার জেরিন মিয়ার ছেলে। তিনি সিদ্ধেশ্বরী কলেজেন শিক্ষার্থী ছিলেন।
সিরাজগঞ্জ: উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলায় বৃস্পতি ও মঙ্গলবার পৃথক দুই সড়ক দুর্ঘটনায় ছয়জন মারা যান।
উল্লাপাড়া উপজেলার হরিণচড়া বাজার এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ এক ব্যাংক কর্মকর্তা নিহত হন।
মঙ্গলবার ভোরে রায়গঞ্জ উপজেলার শিমলা নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে ঈদে ঘরমুখী যাত্রীদের বাস খাদে পড়ে চারজন নিহত ও ২৭ জন আহত হন।
নিহতরা হলেন- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কিসমাত গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে ফজলুল হক (৪৫), একই উপজেলার কুটিপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে হামিদুল ইসলাম (৪০), তালুক সর্বানন্দ গ্রামের এলাহী বকসের ছেলে শাহজাহান মিয়া (৩৫) ও রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার উমায়েতপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে আতাউর শেখ (৩০)।
ভোলা: বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা এলাকায় বৃহস্পতিবার দুপুরে বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই ভাই নিহত হন। তারা হলেন- ইকবাল (২৬) ও সোহাগ (২০)। তাদের বাড়ি দৌলতখানের সৈয়দপুর ইউনিয়নে।
বগুড়া: শেরপুর উপজেলার মাহিপুরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আরও ২০ জন আহত হন। নিহত শহিদুল ইসলাম (৩৫) একই উপজেলার বাসিন্দা।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুর কবির জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়ামুখী একটি বাসের সাথে আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।
বাগেরহাট: মোড়েলগঞ্জ উপজেলার মহেশপুরে বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত হন আরও দুই মোটরসাইকেল আরোহী। নিহতরা হলেন- পিরোজপুর জেলার মহাদেব সাহার ছেলে স্বপন সাহা (২৫) ও আফজাল খানের ছেলে শাওন খান (২৪)।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম