বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

বিদেশ সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিদেশীয় (জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড) সফর পরবর্তী সংবাদ সম্মেলন করবেন।

আজ রোববার (৯ জুন) বিকেল ৫টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। শনিবার (৮ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ১২ দিনের ত্রিদেশীয় সফর শেষে শনিবার ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৮ মে শুরু হওয়া এই সফরে প্রধানমন্ত্রী জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক ও বিভিন্ন চুক্তি স্বাক্ষর করেন। জাপানে চার দিনের সফরে শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আড়াই বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় চুক্তিসহ ৪০টি ওডিএ চুক্তি সই করেন।

এছাড়া প্রধানমন্ত্রী ‘ফিউচার ফর এশিয়া’ বিষয়ক নিক্কেই সম্মেলনে যোগ দিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সফরে তিনি জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গেও গোলটেবিল বৈঠক করেন।

এরপর সৌদি আরব সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশাহর আমন্ত্রণে মক্কায় অনুষ্ঠিত ১৪তম ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দেন।

এছাড়া তিনি মক্কায় পবিত্র ওমরাহ পালন এবং মদিনায় প্রিয় নবি হযরত মুহাম্মদ সা. এর রওজা জিয়ারত করেন।

ফিনল্যান্ডে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ জুন দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে বৈঠকে মিলিত হন।

৫ জুন অল ইউরোপিয়ান আওয়ামী লীগ ও ফিনল্যান্ড আওয়ামী লীগ তার সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে। তিনি সেই অনুষ্ঠানেও যোগ দেন। এ বিদেশ সফর নিয়েই মূলত আজ বিকেলে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ