বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূল কর্মীদের সংঘর্ষে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দলীয় পতাকা সরানোকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন।

গতকাল শনিবার (০৮ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় জেলাটির সন্দেশখালী এলাকার ন্যাজাটে পার্টি অফিসে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, শনিবার সন্ধ্যায় সন্দেশখালীতে বুথ কমিটির বৈঠক হচ্ছিল। সেখানে কয়েকদিন আগে বিজেপি তাদের দলীয় পতাকা লাগিয়ে দেয়।

শনিবার সে পতাকা নামিয়ে নিজেদেরটা লাগাতে চান তৃণমূলের কর্মীরা। এতে বাধা দেয় বিজেপি। পরে শুরু হয়ে যায় পাল্টাপাল্টি আক্রমণ।

রাজ্যের মন্ত্রী এবং উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছেন, সংঘর্ষে নিহত কায়েম মোল্লা (২৪) তাদের সমর্থক।

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু দাবি করছেন, সংঘর্ষে তাদের দলের পাঁচ কর্মী নিহত হয়েছেন। এর মধ্যে সুজিত মণ্ডল, তপন মণ্ডল ও সুকান্ত মণ্ডল নামে তিনজনের মরদেহ পাওয়া গেছে। বাকি দুইজনের মরদেহ কৌশলে পুলিশ সরিয়ে ফেলেছে বলে তার অভিযোগ।

তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, আমাদের এক কর্মী নিহত হয়েছেন। বিজেপির লোকেরা তাকে গুলি করে মেরেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ