বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

শ্রীলংকার গোয়েন্দা প্রধানকে বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলংকায় ইস্টার সানডের দিনে বোমা হামলার ঘটনায় নিরাপত্তা ত্রুটি নিয়ে সংসদীয় তদন্ত কমিটিকে সহায়তা না করার ঘোষণা দিয়েছেন শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

গতকাল শনিবার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। পাশাপাশি তদন্ত প্রতিহতে জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান সিসিরা মেন্ডিসকে বরখাস্ত করেছেন সিরিসেনা।

২১ এপ্রিলের ভয়াবহ হত্যাযজ্ঞ তদন্তে সংসদীয় বাছাই কমিটির বিরোধিতা করে শুক্রবার রাতে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন সিরিসেনা।

উল্লেখ্য, ইস্টার সানডের ওই বোমা হামলায় অন্তত ২৫৮ জন্য নিহত ও আরও প্রায় ৫০০ জন আহত হন। দেশটির মন্ত্রিসভার একটি সূত্র এএফফিকে বলেন, কমিটির কাছে দেশটির পুলিশ, সেনা অথবা গোয়েন্দা কর্মকর্তাদের সাক্ষ্য না দেয়ার নির্দেশ দিয়েছেন সিরিসেনা। তবে সংসদীয় তদন্ত কমিটি স্থগিত করতে সরকার রাজি হয়নি।

-এটি