শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

কুমিল্লায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মাদকের আসামি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক মামলার এক পলাতক আসামি নিহত হয়েছেন।

সোমবার রাত আড়াইটার দিকে উত্তর বিজয়পুরে হোসেনপুর-লালমতি সড়কের মিল গেইটের সামনে ‘মাদক চোরাকারবারিদের সঙ্গে’ গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে সদর দক্ষিণ থানার ওসি মামুন অর রশিদের ভাষ্য।

নিহত বাপ্পি ওরফে রাজীব (২৬) কুমিল্লা শহরের ২২ নম্বর ওয়ার্ডের উত্তর রামপুর গ্রামের দেলোয়ার হোসেন দেলুর ছেলে ।

পুলিশ বলছে, বাপ্পির বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মাদক আইনের ১১টি মামলা রয়েছে। পুলিশের করা ‘শীর্ষ মাদক কারবারিদের’ তালিকাতেও তার নাম ছিল।

পুলিশের তিন সদস্যও এ অভিযানে আহত হয়েছেন বলে জানিয়েছেন ওসি মামুন অর রশিদ।

নিহত বাপ্পির লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ