শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

১৩ আরোহীসহ ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, খোঁজ মিললো ৮ দিন পর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের অরুণাচল প্রদেশে সিয়াং জেলায় উদ্ধার হল ভারতীয় বিমানবাহিনীর নিখোঁজ বিমান এএন-৩২র ধ্বংসাবশেষ।

রাডার থেকে হারিয়ে যাওয়ার সময় বিমানটিতে ১৩জন যাত্রী ছিলেন। এদের মধ্য সাত জন বিমানবাহিনীর পাইলট এবং ছয় জন অফিস-কর্মী।

বর্তমানে সিয়াং ‍দুর্গম ওই এলাকায় অভিযান চলছে। ধারণা করা হচ্ছে বিমানের সকল যাত্রী ও ক্রু নিহত হয়েছেন।

একটি মি-১৭ হেলিকপ্টার বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পায় বলে জানা গিয়েছে। আসামের জোড়হাট থেকে উড্ডয়নের কিছু পরেই রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি। অরুণাচল প্রদেশের চিন সীমান্তের কাছে মেনচুকা অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডের দিকে যাচ্ছিল এএন-৩২ বিমানটি।

গত ৩ জুন বেলা সাড়ে বারোটায় উড্ডয়ন করার পরে একটা নাগাদ রাডার থেকে হারিয়ে যায় বিমানটি। সেই থেকেই বিমানটির খোঁজে তল্লাশি অভিযান চলছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ