রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক সন্তানের ভবিষ্যতের জন্য 'রামিসা হত্যার বিচার' থেকে ক্ষমা চান সোহেল মারকাজুল ইসলামীসহ ১১ প্রতিষ্ঠানে দানে মিলবে আয়কর রেয়াত আবু সাঈদ হত্যা মামলা পূর্ণাঙ্গ রায় প্রকাশ সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত

অতিরিক্ত ভাড়া নেওয়ায় ফেনীতে ১৬ অটোরিকশা চালককে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু. আতাউর রহমান আলমপুরী: ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাটে অভিযান চালিয়ে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ১৬টি সিএনজি চালিত অটোরিকশা চালকের ৭ হাজার ৮ শ সত্তর টাকা জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার ১১ জুন সকালে ফেনী-পরশুরাম আঞ্চঁলিক সড়কের মুন্সীর হাট বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন, ফুলগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, ফুলগাজী থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ জসিম উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, বাজারে অবৈধ অটোরিকশার পার্কিং, সড়কে ফিটনেস বিহীন গাড়ি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ১৬ টি সিএনজি চালিত অটোরিকশা চালক থেকে ৭ হাজার ৮ শ ৭০ টাকা জরিমানা আাদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করার সময় নির্বাহী কর্মকর্তা সড়কের বেশ কিছু গাড়ির চালককে অনিয়মের অপরাধে আগামী দিনের জন্য সতর্কও করে দেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ