শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে উপজেলার কালনা মোড়ে মহাদেবপুর-নজিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামের আব্দুস সামাদের ছেলে সাগর হোসেন (১৮), গোলাম রসুলের ছেলে রোহানী (১৮) এবং দুলাল হোসেনের ছেলে শরিফ উদ্দিন (১৭)।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, উপজেলার কালুশহর থেকে তিন বন্ধু মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি মহাদেবপুর উপজেলার বিজয়পুরের দিকে আসছিলেন। পথে অজ্ঞাত বাহনের সঙ্গে ধাক্কা লেগে কালনা মোড়ে রাস্তার নিচে তারা পড়ে থাকে। ঘটনাস্থলেই রোহানী ও শরিফ উদ্দিন মারা যান।

স্থানীয়রা সাগরকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। নিহতদের মোটরসাইকেলের সঙ্গে কোন বাহনের সংঘর্ষ ঘটে তা এখনও জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ