শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায়

সিলেটে করীমিয়া বোর্ডের ফল প্রকাশ, পাশের হার ৯৩.৩০ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুলতান মাহমুদ বিন সিরাজ:  সিলেটে 'করীমিয়া বেসরকারী মাদরাসা শিক্ষা বোর্ড'র ১৩তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আমিনুর রশীদ গোয়াইনঘাটী আজ দুপুর ২ টায় গোয়াইনঘাটের দারুস সালাম দারুল হাদীস লাফনাউট মাদরাসায় এ ফলাফল প্রকাশ করেন।

এ পরীক্ষায় মোট ৭১৭ জন অংশগ্রহণ করে। এতে পাশের হার ৯৩.৩০%। মুমতাজ পেয়েছেন ৩২০ জন। ১ম বিভাগে উত্তীর্ণ হয়েছেন ১৭৫ জন। ২য় বিভাগে ৮০ জন। ৩য় বিভাগ ০৪ জন। এক বিষয়ে ফেল ৯০ জন। অকৃতকার্য ৪৮ জন। অনুপস্থিত ছিলেন ০৭ জন।

বোর্ডের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ি বলেন," আসাতিজায়ে কেরাম ছাত্র-ছাত্রীদের পেছনে খুব মেহনত করেছেন। তাঁদের নির্ঘুম পরিশ্রম স্বার্থক হয়েছে ফলাফলের মাধ্যমে। বোর্ড কর্তৃপক্ষও নিরলস খেদমত করে যাচ্ছেন। আল্লাহ সবাইকে উত্তম বদলা দান করুন।"

বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক বলেন,"আলহামদুলিল্লাহ, ফলাফল দেখে মনটা ভরে গেলো। এমন প্রত্যাশিত ফলাফল আমরা প্রতি বছর দেয়ার চেষ্টা করব। আমাদের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।"

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আমিনুর রশীদ গোয়াইনঘাটী বলেন,আলহামদুলিল্লাহ, এবারের
পরীক্ষা অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নকলসহ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি পরীক্ষার্থীরা খুব ভালো ও চমৎকার পরিবেশে পরীক্ষা দিয়েছে।

তিনি বলেন, দায়িত্বশীলেরাও আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছেন। সবার কাছ থেকে অাশা থেকে বেশী সহযোগিতা পেয়েছি। এ জন্যে আমরা প্রত্যাশিত ফলাফল লাভ করেছি। আমরা সবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ সবাইকে উত্তম বদলা দান করুন।"

আরএম/