শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

চীনে ভয়াবহ বন্যায় নিহত ৬১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনে ভারী বৃষ্টিপাত ও বন্যায় অন্তত ৬১ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া ঘরছাড়া হয়েছে সাড়ে ৩ লাখেরও বেশি মানুষ।

দেশটির উদ্ধারকারী ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানান, চলতি সপ্তাহে চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিশাল এলাকাজুড়ে ভারী বৃষ্টি ও বন্যায় ৬১ জনের মৃত্যু হয়েছে। ওইসব এলাকা থেকে প্রায় ৩ লাখ ৫৬ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

চীনের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, বন্যায় ৯ হাজার ৩০০ বাড়ি ধসে পড়েছে এবং ৩৭ কোটি ১০ লাখ হেক্টর আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বন্যার পানিতে আটকে পড়া ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

চীনের উত্তরাঞ্চল গ্রীষ্মকালে খরার কবলে পড়ে এবং সেই সঙ্গে দক্ষিণাঞ্চলে এসময় বন্যা দেখা দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ