শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইফার তাফসির প্রতিযোগিতার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যাঁরা বিশ্বমঞ্চে মারকাযু ফয়জিল কুরআনের আরেক সাফল্য বিশ্ব ইজতেমা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনের ডাক ধানমন্ডি তাকওয়া মসজিদে চলছে চার দিনের সিরাত অনুষ্ঠান ও প্রদর্শনী জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখতে কাল বসছে কমিটি উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তে, কোনো সংশয় নেই: আমিরে মজলিস

ন্যাশনাল জিওগ্রাফিক পুরস্কার পেলো ছবিটি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ন্যাশনাল জিওগ্রাফিক ট্রাভেল ফটোগ্রাফার অব দ্য ইয়ার প্রতিযোগিতার তৃতীয় পুরস্কার জিতেছে বাংলাদেশের বিশ্ব ইজতেমার ছবি।

প্রতিযোগিতায় শহর বিভাগে ‘স্ট্রিটস অব ঢাকা’ শীর্ষক একটি ছবির জন্য এ পুরস্কার জিতেন বাংলাদেশি আলোকচিত্রী সন্দ্বীপনি চট্টোপাধ্যায়।

বিশ্ব ইজতেমার সময় টঙ্গীর সড়কে ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজের দৃশ্য খুব চমৎকারভাবে ফুটে উঠেছে এতে। মাঝখানে রয়েছে যানবাহন। যা ছবিটির আবেদন বাড়িয়ে দিয়েছে।

জানা যায়, ন্যাশনাল জিওগ্রাফির এ আয়োজনে প্রথম হয়েছেন চো ওয়েইমিন। তিনি শহর বিভাগে প্রথম হয়ে গ্র্যান্ড প্রাইজ জিতেছেন। তার তোলা ছবিটির শিরোনাম ‘গ্রিনল্যান্ডিক উইন্টার’।

ছবিতে তিনি গ্রিনল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চল আপারনাভিকে তুষারে ঢাকা ছোট একটি দ্বীপের মৎস্যজীবীদের গ্রামের রঙিন আবহ ফুটিয়ে তুলেছেন। পুরস্কার হিসেবে ৭ হাজার ৫০০ মার্কিন ডলার পেয়েছেন চো।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ