শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

১০৩ টাকায় পুলিশে চাকরি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ১ জুলাই টাঙ্গাইলে এবার মাত্র ৩ টাকা মূল্যের একটি ফরম ও ১০০ টাকায় চাকরি হবে পুলিশ কনস্টেবল পদে।

এই ১০০ টাকাও আবার কনস্টেবল নিয়োগে সরকার নির্ধারিত পরীক্ষার ফি বাবদ ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। যোগ্যতার ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার টাঙ্গাইলে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

তিনি নিয়োগ প্রার্থীদের প্রতারক ও দালাল চক্রের প্রতারণা থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন।

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, সাধারণ কোটায় ৪৯ জন পুরুষ ও ৯ জন নারী এবং মুক্তিযোদ্ধা কোটায় আরও ৭৮ জন নারী কনস্টেবল নিয়োগ দেয়া হবে।

উল্লেখ্য, আগামী ১ জুলাই টাঙ্গাইল জেলায় পুলিশ কনস্টেবল পদে লোক নিয়োগ করা হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ