বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

কুমিল্লায় মাদরাসা ছাত্রী ধর্ষণকারীকে আদালতে পাঠিয়েছে পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার লাকসামে স্থানীয় দাখিল মাদরাসার ৭ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সুমন হোসেন (১৯) নামে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আজ শনিবার ( ১৫ জুন) পুলিশ অভিযুক্ত ধর্ষককে আদালতে প্রেরণ করেছে। সুমন হোসেন উপজেলার দামবাহার গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষিতা শুক্রবার সকালে ঘুম থেকে উঠে পুকুরে যাওয়ার সময় সুমন পুকুরের পাড়ের জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করে। বর্তমানে ওই ছাত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় ধর্ষিতার মামা বাদী হয়ে শুক্রবার লাকসাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেদিন বিকালেই লাকসাম থানা পুলিশ ধর্ষণকারীকে আটক করে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত ধর্ষক সুমন হোসেনকে গ্রেপ্তার করে কুমিল্লার আদালতে প্রেরণ করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ