শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

চিকিৎসকদের আরও আন্তরিক হতে প্রধান বিচারপতির আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোগীদের প্রতি আরও সচেতন এবং আন্তরিক হতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

শনিবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে অ্যাসোসিয়েশন অব ফিজিসিয়ান্স অব বাংলাদেশের তিন দিনব্যাপী ৩০তম বার্ষিক সম্মেলন ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক অধিবেশনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ আহ্বান জানান।

প্রধান বিচারপতি বলেন, সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করতে হবে। রোগীদের প্রতি একটু ভালো আচরণ ও অন্তরিক হলে রোগীর জন্য অনেক কল্যাণ বয়ে আনতে পারে।

যারা প্রকৃত চিকিৎসক না তারাও নামের আগে ডাক্তার শব্দ ব্যবহার করেন। তাই বিষয়টি সুরাহা করতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেন চিকিৎসকেরা।

চিকিৎসকদের প্রতি প্রধান বিচারপতি বলেন, এটি সুরাহা করার দায়িত্ব সরকারের, সেখানে সুরাহা না হলে বিষয়টি আদালতে এলে দেখা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ