শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে বিজিবি সদস্যের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে কামরুল ইসলাম (৩৫) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। আহত হন সৈনিক ইয়াছিন। তাকে রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে ঠাকুর সীমান্তের পশ্চিম ছাতনাই ডাঙ্গাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, কামরুল ইসলাম ৫১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বালাপাড়া কোম্পানি কমান্ডারের আওতায় ঠাকুরগঞ্জ বিজিবি ক্যাম্পে কর্মরত। তিনি সিরাজগঞ্জ জেলার কুলাউড়া উপজেলার চর পাহাড়ী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

৫১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, ঠাকুর সীমান্তের পশ্চিম ছাতনাই ডাঙ্গাপাড়া নামক স্থানে নায়েক কামরুল ইসলাম ও সৈনিক ইয়াছিন টহল দেয়ার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই কামরুল নিহত হন। আহত হন সৈনিক ইয়াছিন। তাকে রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ডিমলা থানা পুলিশের ওসি মফিজ উদ্দিন শেখ বলেন, এ ব্যাপারে ডিমলা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ