শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

মিশর থেকে ফেরআউনের মাথা এখন লন্ডনে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লন্ডনে ক্রাইস্টি নিলাম হাউজ থেকে মিশরের পিরামিডে রাখা ফেরআউনের ভাস্কর্যের মাথা নিলামে উঠছে। নিলামের তারিখ নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ৪ জুলাই।

এদিকে, এ খবর প্রকাশের পর থেকেই সমালোচার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সবার প্রশ্ন- মাথা মিশর থেকে লন্ডন কিভাবে গেল?

ইতোমধ্যে মিশরের প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় এ বিষয়ে তদন্ত শুরু করেছে। তারা ক্রাইস্টি নিলাম হাউজের কাছে ব্যাখ্যা চেয়েছে এবং ভাস্কর্যের মাথা ফেরত দেয়ার দাবি করেছে।

উল্লেখ্য, মিশরের প্রত্নতত্ত্ব মন্ত্রণালয়ের পক্ষ থেকে চুরি হওয়া ও অবৈধভাবে মিশর থেকে নিয়ে যাওয়া প্রাচীন ও দুর্লভ বস্তু ফিরিয়ে আনার জন্য পৃথক একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির প্রধান শাবান আবদুল জাওয়াদ বলেন, ক্রাইস্টি নিলাম হাউজের রেকর্ড খতিয়ে দেখার উদ্যোগ নেয়া হয়েছে। তদন্তে কোনো অসংগতি পাওয়া গেলে নিলাম হাউজটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ