শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

নজিরবিহীন বৈদ্যুতিক বিপর্যয়ে আর্জেন্টিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নজিরবিহীন বৈদ্যুতিক বিপর্যয়ের মুখে পড়েছে আর্জেন্টিনা ও উরুগুয়ে। দেশ দুটির পুরো অংশ এবং ব্রাজিলের কিছু অংশ বিদ্যুৎবিহীন অবস্থায় অচল হয়ে পড়েছে। খবর বিবিসি-এর।

খবরে বলা হয়, ব্রাজিল ও প্যারাগুয়ের একটি বড় অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আর্জেন্টিনার মিডিয়া জানায়, বিদ্যুৎ বিপর্যয় স্থানীয় সময় সকাল সাতটার পর ঘটেছে, যার ফলে ট্রেনগুলি বন্ধ হয়ে যায় এবং ট্রাফিক সংকেত অচল হয়ে পড়ে।

জানা গেছে, আর্জেন্টিনার কিছু অংশ স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ অবস্থায় ঘটলো বিপর্যয়।

বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা এডিসুর এক টুইটে বলা হয়, "বৈদ্যুতিক আন্তঃসংযোগ ব্যবস্থায় ব্যাপক বিপর্যয়ের ফলে আর্জেন্টিনা ও উরুগুয়ের সব এলাকায় বিদ্যুৎ চলে গেছে"।

আর্জেন্টিনার জ্বালানি সচিব, গুস্তাভো লোপেটেগুই বলেছেন, বিপর্যয়ের কারণ এখনও নির্ধারণ করা হয়নি। তিনি বলেন, দেশের কিছু অংশে বিদ্যুৎ পুনরুদ্ধার করা হচ্ছে, তবে আরও কয়েক ঘন্টা সময় লাগতে পারে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ