শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

চীনের সিচুয়ানে ভূমিকম্পে নিহত ১২, আহত ১২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২৫ জন।

গতকাল সোমবার (১৭ জুন) বেইজিং সময় রাত ১০টা ৫৫ মিনিটে সিচুয়ানের চ্যাংনিং কাউন্টিতে ভূমিকম্পটি আঘাত হানার পর এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমতলের ১৬ কিলোমিটার গভীরে। পরে সকালে ৫ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।

সকালে জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে বলা হয়, রাতে ভূমিকম্প ওই এলাকাকে কাঁপিয়ে দেয়ার পরপরই ২ হাজার ১৬ জনের উদ্ধারকারী দল তৎপর হয়েছে। তারা বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও স্থাপনা তল্লাশি করে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করছে।

বেশ কিছু বাড়িঘর ধসে পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ