শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মধ্যপ্রাচ্যে আরও ১ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও ১ হাজার সেনা পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

গতকাল সোমবার (১৭ জুন) মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী প্যাট্রিক শানাহান এ তথ্য জানান।

প্যাট্রিক শানাহান এক বিবৃতিতে বলেন, প্রায় এক হাজার অতিরিক্ত সেনা পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে। এসব সেনা আকাশ, নৌ ও স্থল হুমকি মোকাবেলায় কাজ করবে।

বিবৃতি তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে দ্বন্দ্ব চায় না। কিন্তু ওই অঞ্চলে নিয়োজিত আমারদের নিরাপত্তা বাহিনীর নিরাপত্তার স্বার্থে এ উদ্যোগ।

তিনি দাবি করেন, ইরান ও ইরান পন্থী গ্রুপগুলো মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা এবং স্বার্থের জন্য হুমকি হয়ে উঠেছে। সেইসঙ্গে তিনি ওমান সাগরে দু’টি তেল ট্যাংকারে হামলার সঙ্গে ইরানকে জড়িয়ে ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করেছেন।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ