সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই মুন্সিগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুর পানিতে ডুবে মৃত্যু সুরা মুলক: ফজিলত ও তিলাওয়াতের সময় সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

তাহিরপুর সীমান্তে ভারতীয় মালামাল আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জহির বিন রুহুল
সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, চুনাপাথর ও কয়লা আটক করেছে বর্ডারগার্ড বিজিবির সদস্যরা। যার বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা।

বুধবার সকালে পৃথক অভিযান চালিয়ে তাহিরপুর সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ ভাবে আসা এসব চৌরাই মালামাল আটক করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের একটি টহল দল বাদাঘাট ইউনিয়নের দক্ষিণ মোকসেদপুর থেকে ১০ বোতল ভারতীয় মদ আটক করে। একই সময়ে চারাগাও বিওপির অপর একটি টহল দল শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাও নামক স্থান থেকে ৯ হাজার কেজি ভারতীয় কয়লা ও মাঝহাটি নামক স্থান থেকে ১৮০ ঘন ফুট চুনা পাথর আটক করে।

অপরদিকে ট্যাকেরঘাট বিওপির একটি টহল দল শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বড়ছড়া থেকে ৭ হাজার ২শ কেজি ভারতীয় কয়লা আটক করে।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্য্যালয়ে এবং চুনাপাথর ও কয়লা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ