শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

শনিবার থেকে আবারও আন্দোলনে নামবে বুয়েট শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাঁচদিন লাগাতার আন্দোলন শেষে সাপ্তাহিক ছুটির কারণে বৃহস্পতি ও শুক্রবার দুদিন আন্দোলন স্থগিত করেছেন বুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার (২২ জুন) থেকে আবারও আন্দোলনে নামবে আন্দোলনকারীরা।

গত ১৫ জুন থেকে ১৬ দফা দাবিতে আন্দোলন করে আসছে বুয়েট শিক্ষার্থীরা। তবে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস পাননি তারা। তাই দাবি আদায়ে শনিবার থেকে আবারও আন্দোলনে নামবেন শিক্ষার্থীরা।

আন্দোলনের মুখপাত্র হাসান সারোয়ার সৈকত বলেন, সাপ্তাহিক ছুটির কারণে আমরা দুদিন আন্দোলন স্থগিত রেখেছি। তবে শনিবার থেকে আবারও আগের মতো আমরা আন্দোলন শুরু করব।

প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো কোনো ধরনের আশ্বাস আমরা পাইনি। তবে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আমাদের ক্যাম্পাসে আসবেন শুনেছি।

তিনি যদি আসেন তাহলে তার সম্মানার্থে আমরা একটি প্রতিনিধি দল পাঠাব। তবে শিক্ষামন্ত্রী কখন আসবেন সেটা তিনি জানেন না বলে জানিয়েছেন।

তাদের ১৬ দফা দাবির মধ্যে গুরুত্বপূর্ণ দাবি হলো- বিতর্কিত প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ বাতিল, নিয়মিত শিক্ষক মূল্যায়ন প্রোগ্রাম চালু করা, ক্যাম্পাস প্রবেশ মুখে তোরণ নির্মাণ করা, নতুন ছাত্রকল্যাণ দফতরের পরিচালককে অপসারণ, শিক্ষার্থীদের সব লেনদেন ডিজিটাল করা, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, টার্ম পরীক্ষায় কোডিং সিস্টেম চালু, ছাত্রী হলকে সনি হল নামকরণ এবং ক্যাম্পাসে গাছ কাটা বন্ধ করা ইত্যাদি।

এর আগে গতকাল ১৬ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনে তালা ও রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ