সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

১৬ আসামির উপস্থিতিতে নুসরাত হত্যার বিচার শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় ১৬ আসামির বিচার শুরু হয়েছে; যার সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামী ২৭ জুন।

আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ শুনানি শেষে এ অভিযোগ গঠন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) হাফেজ আহমেদ বলেন, দণ্ডবিধির ৪/১/৩০ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর মধ্যদিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলার বিচার শুরু হলো। আগামী ২৭ জুন এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় অভিযোগ গঠনের শুনানি শুরু হয় এবং বিকাল সাড়ে ৪টায় তা শেষ হয়। এ সময় গ্রেপ্তারকৃত ১৬ আসামিই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

এদিন বেলা ১১টার দিকে ১৬ আসামি মাদ্রাসা অধ্যক্ষ এসএম সিরাজ উদ্দৌলা (৫৭), নুর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম (২০), মাকসুদ আলম ওরফে মোকসুদ আলম কাউন্সিলর (৫০), সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১)।

জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ (১৯), হাফেজ আব্দুল কাদের (২৫), আবছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মনি (১৯), উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে শম্পা ওরফে চম্পা (১৯), আব্দুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২)।

ইমরান হোসেন ওরফে মামুন (২২), মোহাম্মদ শামীম (২০), রুহুল আমিন (৫৫) ও মহিউদ্দিন শাকিলকে (২০) আদালতে হাজির করা হয়।

আদালতে এসময় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম বিভাগের বিশেষ পুলিশ সুপার ইকবালসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ