সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই মুন্সিগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুর পানিতে ডুবে মৃত্যু সুরা মুলক: ফজিলত ও তিলাওয়াতের সময় সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

৭ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাষ্ট্রপতি মুহা. আব্দুল হামিদ মধ্য-এশিয়ার দুটি দেশ তাজিকিস্তান ও উজবেকিস্তানে ৭ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন।

বুধবার রাত ১১টা ২২ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

এর আগে, ভিভিআইপি ফ্লাইটটি রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় ৩টা ১৫ মিনিটে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে উড্ডয়ন করে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, কূটনৈতিক কোরের ডিন ও ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোচেরি, পররাষ্ট্র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং তিন বাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রী আজিজ আব্দুল করিমভ, উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মসউদ মান্নান এবং দু’দেশের পদস্থ বেসা্মরিক ও সামরিক কর্মকর্তারা বিমান বন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

এ সফরে রাষ্ট্রপতির পত্নী রাশিদা খানম, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, রেজওয়ান আহমেদ তৌফিক এমপি এবং রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা তার সঙ্গে ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ