সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’

নৌকাডুবির সাড়ে পাঁচ ঘণ্টা পর দুই শিশুর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  নৌকাডুবিতে নিখোঁজের সাড়ে পাঁচ ঘণ্টা পর সদরঘাট থেকে উদ্ধার করা হয়েছে দুই শিশুর লাশ। এ ধরণের মৃত্যু অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান বলছেন, কেরানীগঞ্জের ব্যবসায়ীদের জন্য লঞ্চঘাট থেকে সরানো যাচ্ছে না নৌকা।

সকাল ছয়টার দিকে বরিশাল থেকে পরিবারসহ সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছে কেরানীগঞ্জে যাওয়ার জন্য নৌকা ভাড়া করেন শামীম । কিন্তু পূবালী ৫ লঞ্চের মোটর থেকে তৈরি হওয়া ঢেউয়ের তোড়ে ডুবে যায় নৌকাটি। তিন শিশুসহ ৫ জন যাত্রী ছিলো নৌকাটিতে। দেড় বছরে শিশুটিকে নিয়ে পাড়ে উঠতে পারলেও দুই ভাইবোন মিশকাত এবং নুসরাতকে বাঁচাতে পারেন-নি মামা শামীম।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ছুটে আসে পুলিশ। ডুবুরি ডেকে শুরু হয় তল্লাশি।

প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর দুটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ডুবুরিরা জানান, নদীর তলদেশে প্রচুর আবর্জনা থাকায় উদ্ধারে বাড়তি সময় লাগে।

সদরঘাট এলাকায় এই ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। বারবার উদ্যোগ নেওয়ার পরও নৌকা সরানো যায়নি লঞ্চঘাট থেকে। এর জন্য কেরানীগঞ্জের ব্যবসায়ীদের দায়ী করছেন বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান।

দুই সন্তান হারানো এই বাবার মতো আর কারো আহাজারিতে যেন সদরঘাটের পরিবেশ ভারী না হয়, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ