সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’

রাষ্ট্রের প্রতিটি অঙ্গে সরকার নগ্ন হস্তক্ষেপ করছে: খসরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাষ্ট্রের প্রতিটি অঙ্গে সরকার নগ্ন হস্তক্ষেপ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এমনকি সুশীল সমাজের ওপরও নগ্ন হস্তক্ষেপ করা হচ্ছে। সবাই কথা বলতে ভয় পাচ্ছে। কথা বললেই খুন-গুম ও হামলা-মামলায় জড়িয়ে নির্যাতন করা হচ্ছে।

শুক্রবার (২১ জুন) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত 'বিচার বিভাগে রাষ্টীয় হস্তক্ষেপ বন্ধ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি' শীর্ষক এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

খসরু বলেন, এ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। এটা যেমন সবার কাছে দিনের আলোর মত পরিষ্কার, ঠিক তেমনই খালেদা জিয়াকে যে শুধু মাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে, সেটাও সারা পৃথিবীর মানুষের কাছে পরিষ্কার।

আমির খসরু বলেন,মানুষের বিচার পাওয়ার প্রত্যাশা ও বিচার বিভাগের ওপর আস্থা উঠে যাওয়ার চেয়ে আর কোনও বড় সমস্যা একটি দেশে হতে পারে না। মানুষের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগ। বিচার বিভাগে হস্তক্ষেপ করা হলে মানুষ খুব কষ্ট পায়। জনগণ নিরাপত্তাহীনতায় ভোগে।

তিনি বলেন, সরকার তাদের ক্ষমতা স্থায়ী করার লক্ষ্যে আদালতকে ব্যবহার করে অন্যায়ভাবে খালেদা জিয়াকে কারাগারে আটক রেখেছে। এদেশের মানুষের গণদাবি খালেদা জিয়ার মুক্তি এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে পাওয়া।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ