সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’

যুবকদের উদ্দেশ্যে যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন আল্লামা বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  গাজীপুর চৌরাস্তায় অবস্থিত জামিয়াতুর রাহমায় নতুন শিক্ষাবৰ্ষের ছাত্ৰদের হাদিসের সৰ্বোচ্চ কিতাব বোখারি শরিফের উদ্বোধনী সবক দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

শুক্ৰবার জামিয়ার দারুল হাদিস মিলনায়তনে মাদরাসার প্ৰতিষ্ঠাতা পরিচালক ও আস সুফফাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা গাজী আল মাহমুদের সভাপতিত্বে এ অনুষ্ঠান সম্পন্ন হয়

আল্লামা বাবুনগরী হাদীসের গুরুত্ব,হাদিস সংকলনের ইতিহাস ও ইমাম বোখারির জীবন বৃত্তান্ত আলোচনা করে নবীন আলেম ও যুবকদের উদ্দেশ্যে গুরুত্বপূৰ্ণ একটি মেসেজ দিতে গিয়ে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, আমাদের মনে রাখতে হবে আল্লাহ তায়ালা আমাদের প্ৰতিপালক,মহাগ্ৰন্থ আল কুরআন ও নবি কারিম সা. এর সুন্নাতই আমাদের সংবিধান,শ্বাসত ধৰ্ম ইসলাম আমাদের পূৰ্ণাঙ্গ জীবন বিধান এবং রাসুল সা. আমাদের রাহবার,

সন্ত্ৰাস দমনে,শান্তি প্ৰতিষ্ঠায়,তাগুতের মোকাবেলায় ইসলামী জিহাদ আমাদের মুক্তির পথ,আল্লাহ তা'য়ালার রাস্তায় মৃত্যুবরণ আমাদের জীবনের মূল্যবান স্বপ্ন এবং কুরআন সুন্নাহর গভীর জ্ঞান অৰ্জন করে সৎ চরিত্রের অধিকারী হয়ে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্ৰতিষ্ঠা,বিশ্ব নবী সা.এর আদৰ্শ বাস্তবায়ন এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সৰ্বক্ষেত্ৰে শান্তি,ন্যায় ও সত্যের পরিবেশ সৃষ্টি করা আমাদের অপরিহাৰ্য দায়িত্ব ও কৰ্তব্য

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা সোহরাব আলী খান কাসেমী,মুফতি মিজানুর রহমান সাঈদ,মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী,মাওলানা আশেকে মোস্তফা,মুফতি হাবীবুর রহমান মিয়াজী,মুফতি মুনির কাসেমী,মুফতি ইরশাদুল্লাহ কাসেমী প্রমুখ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ